সচরাচর জিজ্ঞাসা :
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U
লেখালেখি মূলত একজন ব্যক্তির সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের রূপকল্প। একজন শিল্পী যেমন তার তুলির আঁচড়ে একটি ছবি দিয়ে না বলা হাজারটা কথা বলেন, ঠিক তেমনই একজন দক্ষ লেখক তার কলমের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে থাকেন। উন্নত দেশগুলোতে Creative Writing, Rhetorical Writing (Rhetoric and Composition) নিয়ে মানুষজন পিএইচডি পর্যন্তও করে! আর আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা রাইটিং এ দুর্বল। এর পিছনে আমরা শিক্ষকরাই সবচেয়ে বেশি দায়ী। কারণ আমরাই শিক্ষার্থীদের কাছে রাইটিংকে মুখস্থভিত্তিক এবং সাজেশননির্ভর করে ফেলেছি। পরীক্ষার আগে ফরম্যাটভিত্তিক রাইটিং আইটেম মুখস্থ করে (যেমন : একটি Paragraph পড়েই ১০ টি Paragraph লেখার অপপ্রয়াস) পরীক্ষার হলে শুদ্ধভাবে একটি লাইনও লেখতে না ব্যর্থতা যতটা না শিক্ষার্থীর, তার চেয়ে বেশি আমাদের শিক্ষকদেরই! ফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই ৯০% এর বেশি শিক্ষার্থী ইংরেজি রিটেন অংশে অকৃতকার্য হয়।
এবার এই ১২ বছরের ঘাটতি পূরণের দায়িত্ব নিচ্ছে Flourishing Freehand Writing Course for All কোর্সটি। কোর্সটির Phase-01 এ এসএসসি, এইচএসসি পর্যায়ে প্রচলিত মুখস্থভিত্তিক এবং অযাচিত ফরম্যাটভিত্তিক লেখার অভ্যাসের বাইরে গিয়ে International Standard এ Academic Writing এর নিয়ম অনুসরণ করে ফুল সিলেবাসের প্রতিটি রাইটিং টপিক পড়ানো হবে। এতে শিক্ষার্থীরা যেমন প্রচলিত ভুলভিত্তিক, সাজেশননির্ভর পড়াশোনার বাইরে গিয়ে শুদ্ধভাবে Academic Writing অনুসরণ করে এইচএসসিতে সর্বোচ্চ নম্বর তুলতে পারবে, ঠিক তেমনই IELTS, SAT এর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সহায়ক হবে। আর Phase – 02 তে অ্যাকাডেমিক রাইটিং এবং বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ানো হয় এমন কিছু High Frequency Topics, যেমন : Logical Fallacy, Run-Ons, Fragments, Parallel Structure,Paraphrasing, Newspaper Analysis ইত্যাদি শেখানো হবে(কোর্স আউটলাইন দেখে ভর্তি হওয়ার অনুরোধ থাকবে)। কোর্সটি SSC, HSC, Admission এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষারথীরাও প্রয়োজন অনুসারে ভর্তি হতে পারবে।
যারা Galacticos 1.0, Galacticos 2.0 উভয় কোর্সেই ভর্তি আছে এবং যারা পরিশ্রম ব্যতীত মুখস্থভিত্তিক প্রচলিত লেখা লেখতে চায়, তাদের এই কোর্সে এনরোল করার প্রয়োজন নেই। কোর্সটিতে Phase 01 এর সকল ক্লাস রেকর্ডেড এবং শুধু Phase 2 এর ক্লাসগুলো লাইভে অনুষ্ঠিত হবে। তবে Phase 01 এর টপিকগুলো নিয়ে লাইভ প্রব্লেম সলভিং ক্লাস অনুষ্ঠিত হবে।
যারা HSC লাইফের একদম শুরু থেকেই MEDICAL কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো তাদের জন্য কোর্সটি একটি Perfect চয়েস হতে যাচ্ছে। Course Outline লক্ষ করলেই দেখবে আমরা HSC এর টপিকগুলো এডমিশনের টপিকের সাথে সমন্বয় করে পড়ানোর পাশাপাশি এডমিশনের এক্সট্রা টপিকগুলোর উপরও বেসিক ক্লাস নিবো। এতে করে HSC কিংবা Admission সবজায়গায়ই ইংরেজি হবে তোমার জন্য Weapon!
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U